পিরোজপুরে ২০২০ সালে অর্ধ শতাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার Latest Update News of Bangladesh

বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ২০২০ সালে অর্ধ শতাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

পিরোজপুরে ২০২০ সালে অর্ধ শতাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

পিরোজপুরে ২০২০ সালে অর্ধ শতাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গত এক বছরে (২০২০) উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫৯ জন আসামী গ্রেপ্তার করেছে। এসব ঘটনায় পুলিশ বাদি হয়ে ৫০ টি মামলা দায়ের করেছে।

 

 

থানা সূত্রে জানা গেছে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মঠবাড়িয়া থানায় ৫০ টি নিয়মিত মাদক মামলা হয়েছে। এছাড়া থানায় দায়ের হওয়া এজাহারীয় পলাতক মাদক মামলার ১০ আসামী ও আদালতে দায়ের হওয়া সি.আর মামলার সাজাপ্রাপ্ত মাদক মামলার ১২ আসামী গ্রেপ্তার করা হয়েছে।

 

এর মধ্যে উল্লেখযোগ্য মঠবাড়িয়া থানার এস আই শাহানাজ পারভীন গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৩নং ওয়ার্ড (ওয়াপদা স্লুইজগেট) এলাকা থেকে মাদক ব্যবসায়ী পরিবারের মা-মেয়েকে ১৩‘শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৫৯ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে।

 

এসময় বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিগত বছরের মতো চলতি বছরেও এঅভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD