পিরোজপুরে স্কুল ছাত্রীকে বাশ বাগানে নিয়ে ধর্ষণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে স্কুল ছাত্রীকে বাশ বাগানে নিয়ে ধর্ষণ

পিরোজপুরে স্কুল ছাত্রীকে বাশ বাগানে নিয়ে ধর্ষণ




অনলাইন ডেস্ক// পিরোজপুর সদর উপজেলা শিকদারমল্লিক ইউনিয়নে ৪র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত শুকুর আলীকে গ্রেফতার করা হয়েছে।ধর্ষণের শিকার ছাত্রীর বাড়ি সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এবং সে সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। গ্রেপ্তার শুকুর আলী (৫৫) একই এলাকার মৃত হোসেন আলী ফকিরের পুত্র।অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরে জুজখোলা এলাকার শুকুর আলী তার বাড়ির পাশের ৪র্থ শ্রেণীর ছাত্রী ঘরের সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে পাশের একটি বাশ বাগানে ধর্ষণ করে। বিষয়টি ছাত্রী তার পরিবারের সদস্যদের জানালে তারা পুলিশকে খবর দেয়। এরপর এস আই পাইক দেলোয়ার হোসেনের নেতৃত্বে পাচঁপাড়া অস্থায়ী পুলিশ ফাঁড়ির সদস্যরা গভীর রাতে অভিযান চালিয়ে শুকুর আলীকে গ্রেপ্তার করে।ওসি এস,এম জিয়াউল হক আরো জানান, ধর্ষণের শিকার ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD