পিরোজপুরে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা

পিরোজপুরে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা

পিরোজপুরে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা




পিরোজপুর প্রতিনিধি॥ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও পণ্যের মোড়কে মূল্য না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে পিরোজপুরে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা সদরের বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোহায়েব মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

 

 

তিনি জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকা ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় জেলা শহরের সুন্দরবন মেডিক্যাল হলকে ৬ হাজার, রাতুল ফার্মেসিকে সাড়ে ৪ হাজার, মেসার্স শাহা স্টোরকে আড়াই হাজার, শাহ স্টোরকে দেড় হাজার, মদিনা বেকারিকে ৫ হাজার, সজীব স্টোরকে ২ হাজার ও বৈদ্যপাড়া এলাকার ফাতেমা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

আসন্ন ঈদকে কেন্দ্র করে মসলা জাতীয় পণ্য ও মুদি দোকানসহ খাদ্য সামগ্রীর দোকানে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মো. শাহ সোহায়েব মিয়া।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD