পিরোজপুরে সরকারি রাস্তা কেটে বাড়ি! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে সরকারি রাস্তা কেটে বাড়ি!

পিরোজপুরে সরকারি রাস্তা কেটে বাড়ি!

পিরোজপুরে সরকারি রাস্তা কেটে বাড়ি!




স্বরূপকাঠি প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার সদ্য নির্মিত রাস্তা কেটে বাড়ি নির্মাণ করা হচ্ছে। পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদ লনু মিয়ার ছেলে আমিরুল ইসলাম বাবুর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।

 

 

শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, পৌরসভা কর্তৃক আকলম খলিফাবাড়ি জামে মসজিদ থেকে আকলম স্কুলের খেলার মাঠ পর্যন্ত একটি সিসি রাস্তা আছে। স্কুলমাঠ সংলগ্ন স্থানের প্রায় ৩০ ফুট রাস্তা কেটে বাড়ি নির্মাণের জন্য বেইজ কাটার কাজ করা হচ্ছে।

 

 

এলাকাবাসী ও পৌরসভার মাধ্যমে জানা যায়, এক বছর পূর্বে ৯ লক্ষাধিক টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মাহাবুব ট্রেডার্সের নামে ওই কাজ বাস্তবায়ন করেন ঠিকাদার মো. দেলোয়ার হোসেন।

 

 

এ বিষয়ে ঠিকাদার দেলোয়ার হোসেন জানান, তিনি ওই বাড়ি এলাকার পুরো রাস্তা যখন করেন তখন বাবুসহ সকলেই স্কুলের মাঠ পর্যন্ত রাস্তা নেওয়ার জন্য বলেন। তাদের কথিত মত রাস্তা নির্মাণ করা হয়েছে। এখনো ওই কাজের কোনো বিল তিনি তুলতে পারেননি। এরমধ্যে এ অবস্থার সৃষ্টি করা হচ্ছে।

 

 

বাড়ির মালিক বাবুর অনুপস্থিতিতে তার বাবা আব্দুল হামিদ লনু মিয়া জানান, পৌরসভার মেয়রের সাথে কথা বলে রাস্তা কাটা হয়েছে।

 

 

এ বিষয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সাথে কথা বললে তিনি বলেন, বাড়ির কাজের সুবিধার্থে রাস্তা সামান্য অংশ কেটে তা আবার ঠিক করে দিবেন বলে তাকে জানানো হয়েছে। কিন্তু রাস্তার ওপর বাড়ি নির্মাণের কোনো সুযোগ নেই। যদি রাস্তা কেটে কোনো কাজ করে থাকেন তবে তা বন্ধ করা হবে। যিনি ওই কাজ করেছেন তাকে অবশ্যই রাস্তা ঠিক করে দিতে হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD