পিরোজপুরে মামার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার তরুণী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে মামার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার তরুণী

পিরোজপুরে মামার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার তরুণী




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ সোমবার (১৫ জুন) দুপুরে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত দুই ধর্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ভারত থেকে বাংলাদেশে আসে ২০ বছর বয়সী ওই তরুণী। এরপর বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের বাবার বাড়ি থেকে ইন্দুরকানীর পশ্চিম বালিপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসে সে। তার মামারা তাকে সেখানে আশ্রয় না দেয়ায় প্রতিবেশী জাহিদ (৩০) নামে এক যুবক মেয়েটিকে আশ্রয় দেয়। এরপর থেকে সে সেখানেই ছিল।

শনিবার বিকেলে মেয়েটি ওষুধ কেনার জন্য স্থানীয় বালিপাড়া বাজারে মনির (৩০) নামে এক ওষুধ ব্যবসায়ীর দোকানে যায়। সেখানে তাকে কোমল পানীয়ের সঙ্গে কৌশলে নেশা জাতীয় কিছু খাইয়ে জাহিদের সহায়তায় মেয়েটিকে পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামে একটি বাড়িতে নিয়ে যায় মনির। সেখানে তাকে সারারাত আটকে রেখে দুইজন মিলে ধর্ষণ করে এবং এর ভিডিও মোবাইলে ধারণ করে রাখে।

পরদিন রোববার বিকেলে মেয়েটিকে পুনরায় পশ্চিম বালিপাড়া গ্রামে নিয়ে আসার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা মনির এবং জাহিদকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তারা বিষয়টি ইন্দুরকানী থানায় অবহিত করলে পুলিশ সোমবার দুপুরে জাহিদের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিকেলে মেয়েটিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ইন্দুরকানী থানা পুলিশ। তবে পলাতক রয়েছে অভিযুক্ত ধর্ষক মনির এবং জাহিদ।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, পুলিশ বিষয়টিকে গভীরভাবে তদন্ত করে দেখছে। তবে ঘটনাস্থল আরেক থানার আওতায় হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD