পিরোজপুরে মাদকের টাকার জন্য মাকে মারধর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে মাদকের টাকার জন্য মাকে মারধর

পিরোজপুরে মাদকের টাকার জন্য মাকে মারধর

পিরোজপুরে মাদকের টাকার জন্য মাকে মারধর




কাউখালী প্রতিনিধি॥ পিরোজপুরের কাউখালীতে নেশাগ্রস্ত ছেলে চাঁন হাওলাদার নামে এক যুবকের বিরুদ্ধে মায়ের দেয়া অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

 

 

দণ্ডপ্রাপ্ত চাঁন হাওলাদার উপজেলার চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।

 

 

দণ্ডপ্রাপ্ত মাদকাসক্ত যুবক চাঁন হাওলাদার তার মা হেলেনা বেগমের কাছে প্রায়ই মাদক কেনার জন্য টাকা দাবি করতো। আর এ টাকা না দেয়ায় ছেলে তার মাকে মারধর করতো। শনিবার সকালে ভুক্তভোগী মা এ বিষয়ে ইউএন মো. খালেদা খাতুন রেখার কাছে অভিযোগ দেন। পরে তিনি বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভুমি) জান্নাত আরা তিথিকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন।

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই দিন বাড়িতে গিয়ে মায়ের দেয়া অভিযোগের সত্যতা পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দেন।

 

 

এ ব্যাপারে ইউএনও খালেদা খাতুন রেখা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি জানান, মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তার মা হেলেনা বেগম তার ওপর অত্যাচারের অভিযোগ করেন। আর সরেজমিনে ওই অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় ওই মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

 

 

ওই মাদকাসক্ত যুবকের নেশার টাকার জন্য অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত এক বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। আর তার বাবা কিডনি রোগের আক্রান্ত হয়ে গত প্রায় দুই বছর ধরে গুরুতর অসুস্থ রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD