পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু




ভাণ্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার দুপুরে উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের কাপালির হাট গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

নিহত শরিফুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আতিম পাটুরিয়া গ্রামের মুনসুর আলী ফকিরের পুত্র।

 

 

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আহতরা হলেন- নিহতের বড় ভাই মো. মোতালেব হোসেন (৩২), নির্মাণশ্রমিক মো. দেলোয়ার হোসেন (৩৪), মো. নয়ন (২০) ও মাসুদ (১৮)। তাদের বাড়িও একই এলাকায়।

 

 

ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুদুর রহমান খবরের নিশ্চিত করে জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

জানা গেছে, শনিবার ভিটাবাড়ি ইউনিয়নের সাতঘর নামক এলাকার জামিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার পাশে একটি ব্রিজের পাইলিংয়ের পিলার বসানোর কাজ চলছিলো। দুপুরে ঘটনাস্থলে থাকা ৪৪০ কেভি ভোল্টের একটি বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে পাঁচজন নির্মাণশ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাশরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

 

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়সার আহম্মেদ জানান, শরিফুল ইসলামকে মৃত্যু অবস্থায় হাসপাতলে নিয়ে আসা হয়েছিলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD