পিরোজপুরে পুকুরের ঘাটলার জমি দখলের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে পুকুরের ঘাটলার জমি দখলের অভিযোগ

পিরোজপুরে পুকুরের ঘাটলার জমি দখলের অভিযোগ




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের জনসাধাণের ব্যবহারের জন্য প্রস্তাবিত পুকুর ঘাটের জমি অবৈধ দখলের প্রতিবাদ ও উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির নেতারা। বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে

মঠবাড়িয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সামসুণল আহসান খোকা মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় বণিক সমিতির সভাপতি মো. সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জিএম কামাল, সহ সভাপতি গৌতম কর্মকার, ব্যবসায়ি সদস্য মো. মঞ্জু মিয়া, আমির হোসেন, মো. আনোয়ার হোসেন, মাকসুদ খান, তুষার আহম্মেদ, মো. জামাল আকন , ইসমাইল আকন, উত্তম কর্মকারসহ বন্দর ব্যবসাযি নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মঠবাড়িয়া পৌর শহরে বড় ধরনের কোন পুকুর ও বিকল্প জলাধার না থাকায় অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিস এর অগ্নি নির্বাপনে চরম পানি সংকট দেখা দেয়। ২০১৫ সালের ১৪ জানুয়ারি মঠবাড়িয়ার কাপুড়িয়া পট্রিতে ভয়বহ অগ্নিকান্ডে ব্যবসায়িরা চরম ক্ষতিগ্রস্ত হয়। মঠবাড়িয়া বণিক সমিতি জনস্বার্থে শহরের কাপুড়িয়া পট্রিতে বর্তমান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন খাস পুকুরের পানি সহজলভ্য ব্যবহারের জন্য একটি ঘাটলা নির্মাণের উদ্যোগ নেয়।

ওই ঘাটলা নির্মাণের জন্য প্রশাসনকে অবহিত করে সরকারি জমির সাড়ে তিনফুট জমি ঘাটলা নির্মাণের জন্য ফাঁকা রাখা হয়। পরে পিরোজপুর জেলা পরিষদে বণিক সমিতি ঘাটলা নির্মাণের জন্য একটি প্রকল্প দাখিল করে। এদিকে ওই সাড়ে তিনফুট ঘাটলার জমির পাশে দোকান মালিক মো. নূরুজ্জামান তালুকদার তার দোকান ঘরের সাথে মিলিয়ে অবৈধভাবে দখল করে নেয় কলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ি নেতারা পুকুরের ঘাটলার জমি ব্যবসায়ি ও জনস্বার্থে দখল মুক্ত করার দাবি জানান। এ অভিযোগের বিষয়ে ব্যবসায়ী মো. নূরুজ্জামান তালুকদার জানান, আমার ডিসিআরকৃত জমিতে গত ২০বছর ধরে ব্যবসা করে আসছি ঘাটলার জমি দখলের অভিযোগ মিথ্যা ও বিত্তিহিন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD