পিরোজপুরে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

পিরোজপুরে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

পিরোজপুরে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম




মঠবাড়িয়া প্রতিনিধি॥ জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রোববার সকালে উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

আহতরা হলেন ওই গ্রামের কবির মুন্সীর স্ত্রী সাবিনা বেগম (৩৫), জাহাঙ্গীর মুন্সীর ছেলে শাহিন (২০) ও মোস্তফা মুন্সীর ছেলে শামীম (২২)।

 

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর গুরুতর আহত তিনজনকেই বরিশাল শোবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

 

 

আহত সাবিনা বেগমের স্বামী কবির জানান, প্রতিবেশি ইব্রাহীম মুন্সীর নিকট থেকে তার ভাই মোস্তফা মুন্সী প্রায় সাত বছর আগে জমি কিনে বসত বাড়ি নির্মাণ করে বসবাস করছে। সম্প্রতি একই বাড়ির করিম মুন্সী ওই জমি নিজের দাবি করে আসছিল। রোববার সকালে আমারা ভাইয়েরা বাড়িতে না থাকার সুযোগে করিম মুন্সীর নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল জমি দখল করতে আসে। এ সময় আমার স্ত্রী ও ভাতিজারা বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়।

 

 

এ ব্যপারে করিম মুন্সীর সাথে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

 

এ ব্যপারে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, আহতদের খোঁজ খবর নেয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD