পিরোজপুরে নদী ভাঙনের কবলে পড়ে কার্গো ডুবি, মালিকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে নদী ভাঙনের কবলে পড়ে কার্গো ডুবি, মালিকের মৃত্যু

পিরোজপুরে নদী ভাঙনের কবলে পড়ে কার্গো ডুবি, মালিকের মৃত্যু

পিরোজপুরে নদী ভাঙনের কবলে পড়ে কার্গো ডুবি, মালিকের মৃত্যু




ভান্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম জুনিয়া গ্রামের কঁচা নদীর ভাঙনের কবলে পড়ে ফয়সাল-২ নামের সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ নোঙ্গর করা অবস্থায় ডুবে গিয়ে এর মালিক মো: কাইউম মারা গেছেন।

 

 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইউম মোড়েলগঞ্জ উপজেলার শহীদ মাঝির ছেলে। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্টিল বডি কার্গো জাহাজটি মোংলা বন্দর থেকে বসুন্ধরা গ্রুপের এক হাজার ৯ শ’ বস্তা সিমেন্ট নিয়ে বরিশালে যাচ্ছিল। সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার পশ্চিম জুনিয়া এলাকায় পৌঁছে, তারা সেখানে জাহাজটি নোঙ্গর করে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন।

 

 

রাত ৮টার দিকে সেখানে নদী ভাঙন শুরু হয় ১৫ শতক জমি খরস্রোতা কঁচা নদীতে ভেঙে পড়ে। এ সময় জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা দু’জন আব্দুল মান্নান এবং ফয়সাল পাড়ে উঠতে পারলেও জাহাজ মালিক কাইউম নিখোঁজ হন। শুক্রবার সকালে নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল জাহাজ মালিক মো: কাইউমের লাশ উদ্ধার করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD