পিরোজপুরে নদী ও খালের পানি কমলেও,আউস ধানের ক্ষতির আশঙ্কা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে নদী ও খালের পানি কমলেও,আউস ধানের ক্ষতির আশঙ্কা

পিরোজপুরে নদী ও খালের পানি কমলেও,আউস ধানের ক্ষতির আশঙ্কা

পিরোজপুরে নদী ও খালের পানি কমলেও, মাঠে থাকা পাকা আউস ধানের ক্ষতির আশঙ্কা




পিরোজপুর প্রতিনিধি॥ বন্যার পর পিরোজপুরে নদী ও খালের পানি কমলেও, মাঠে থাকা পাকা আউস ধানের ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।

 

এছাড়া আমন ধানের রোপনের সময় পিছিয়েছে অন্তত দুই সপ্তাহ। তাই সময়মত আমন ধানের চারা রোপন করতে না পারায় এর নেতিবাচক প্রভাব ফলনের উপর পড়বে বলেও আশঙ্কা তাদের।

 

 

বিগত কয়েক দিয়ের টানা বর্ষা ও নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে পিরোজপুরের ৭টি উপজেলাই প্লাবিত হয়েছে। বঙ্গোপসাগর সন্নিকটে হওয়ায় কঁচা, বলেশ্বর, সন্ধ্যা, কালিগঙ্গা, পোনা ও মধুমতি নদী দিয়ে পানি সহজেই ঢুকে পড়েছে নদীপাড়ের গ্রামগুলোতে।

 

 

এছাড়া বন্যার আগ থেকেই মাঠে পানি বাড়তে থাকায় মাঠে থাকা পাকা আউস ধান সংগ্রহ করতে পারেনি চাষীরা। ফলে পাকা ধান ঝড়ে পড়া সহ সেগুলোর মারাত্মক ক্ষতির আশংকা তাদের। আর অতিরিক্ত পানির কারণে আমন ধানের চারা রোপনও ব্যাহত হয়েছে। কিছু আমনের চারা রোপন করলেও, পানিতে তলিয়ে যাওয়ায় সেগুলো পঁচে যাওয়ার আশংকা কৃষকদের।

 

 

তবে নদ-নদীতে পানি কমে গেলেও মাঠে পানি আটকা পড়ায়, এখনও কৃষকরা মাঠ থেকে পুরোদমে আউস ধান সংগ্রহ এবং আমন ধানের চারা রোপন শুরু করতে পারেননি। আউস ধান সংগ্রহ শেষে সেই জমিগুলো প্রস্তুত করে পুনরায় সেখানে আমন ধানের চাড়া রোপন করা হবে।

 

 

তবে বন্যার কারণে এ বছর আমনের আবাদ ১৫-২০ দিন পিছিয়ে যাবে বলে ধারণা কৃষকদের। আর এতে ফসলের উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা তাদের।

 

 

বন্যার কারণে কৃষকদের ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়। তবে এ ক্ষতি পুশিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বছরের বন্যায় ধান ছাড়াও পিরোজপুরে অন্যান্য সবজির ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

 

চলতি বছরে পিরোজপুরে ১৭ হাজার ১৩৫ হেক্টর জমিতে আউস ধানের আবাদ হয়েছে। এছাড়া ৬১ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এর মধ্যে শতকরা ৪০ ভাগেরও কম জমিতে আমনের চারা রোপন সম্পন্ন হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD