পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান




পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরে সেনাবাহিনীর দায়িত্বরত মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুরের সিভিল সার্জন মো: মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামাতের আমির মো: তাফাজ্জেল হোসাইন ফরিদ।

এসময় জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত ৫ জনের পরিবারের সদস্যরা ও আহতরা উপস্থিত ছিলেন। এসময় নিহত পরিবারের স্বজনরা তাদের কর্মক্ষম ব্যাক্তিদের উপার্জনের ব্যবস্থা করার দাবী জানান।

এসময় বক্তরারা বলেন জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ আবারো স্বাধীন হয়েছে। এ ছাত্র জনতার গণঅভ্যুন্থানে ছাত্ররা বৈষম্য নিরোশনে ও মুক্তির নেশায় বুকের তাজার রক্ত দিয়ে পুনরায় স্বাধীন করেছিলো। আমরা গভীর শ্রদ্ধাভারে নিহতদের স্মরণ করছি। পাশাপাশি পিরোজপুরে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসন কাজ করবে।

এসময় পিরোজপুরে নিহত মো: রফিকুল ইসলাম, নিহত মো: এমদদুল হক, নিহত মো: আবু জাফর হাওলাদার, মো: মামুন খন্দকার, মো: হাফিজুল সিকদার এর পরিবারের সদস্যদের নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও জেলায় আহত ৬৫ জন কে নগদ অর্থ প্রদান করে জেলা প্রশাসন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD