পিরোজপুরে জমির বিরোধ নিয়ে হামলা Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে জমির বিরোধ নিয়ে হামলা

পিরোজপুরে জমির বিরোধ নিয়ে হামলা

বরিশালে ২ বিএনপির নেতার বাসায় হামলা,জানেনা কেউ !
বরিশালে ২ বিএনপির নেতার বাসায় হামলা,জানেনা কেউ !




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় বৃদ্ধ দম্পতিসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ হামলায় আব্দুল বারেক হাওলাদার (৮০), তার স্ত্রী নাছিনা বেগম (৭০), ছেলে নান্নু হাওলাদার (৩০), পুত্রবধূ রুবি বেগম (২৫) এবং ছেলে শহিদুল ইসলাম (৪৫) গুরুতর আহত হন। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আব্দুল বারেক হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

 

 

আহত বারেক হাওলাদারের জামাতা মিলন গাজী জানান, আমার শ্বশুর বারেক হাওলাদারের সাথে তার ভাইয়ের ছেলে রহিম হাওলাদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধ নিস্পত্তিতে তিনি (বারেক হাওলাদার) আইনের আশ্রয় নেন। এতে ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে তার ভাইপো রহিম হাওলাদারের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ তাদের ওপর হামলা চালান। এসময় তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেন।

 

 

তিনি আরো জানান, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিরোধ নিম্পত্তিতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হয়। এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন।

 

 

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. শামীম আহম্মেদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে ওই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD