পিরোজপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. এনায়েত হোসেন মোল্লা (৫৬) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত এনায়েত মোল্লা পিরোজপুর পৌর সভার ১নং ওয়ার্ডের খানাকুনারিয়া এলাকার মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে।

 

মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে মো. আল-আমীন মোল্লা বাংলাদেশ জার্নালকে জানান, স্থানীয় মতলেব শেখ অকারণে আমাদের বাড়ির সামনের একটি জমি নিয়ে বিরোধ করে আসছিলো।

 

এ নিয়ে একাধিকবার শালিস-বৈঠক হয়েছে। সর্বশেষ শনিবার (২৭ জুন) স্থানীয় সাবেক কমিশনার মিশু ও সাবেক এক ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে শালিস-বৈঠক হয়। এ সময় শালিসে থাকা লোকজন তাকে (মতলেব শেখ) আমাদের আর অহেতুক হয়রানি করতে নিষেধ করেন। এতে সেখানে বসে মতলেব শেখ আমার পিতাকে দেখিয়ে দেয়ার হুমকি দেয়।

 

 

এর সূত্র ধরে গত রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আমার পিতা জমিতে ধানের বীজ রোপন করে বাড়ি ফিরে ভাত খেয়ে ঘরে বসে ছিলেন। এমন সময় মতলেব শেখ ও তার শ্বশুর খলিল মোল্লার নেতৃত্বে ১৩/১৪ জন আমাদের ঘরে ঢুকে প্রথমে আমার বাবা এনায়েত মোল্লাকে কোপায়।

 

এ সময় আমার বাবার ওপর হামলায় বাধা দিলে হামলাকারীরা আমার মা আকলিমা বেগম (৪৫)ও বোন খাদিজা বেগম (১৮) কে ও মারপিট করে। এ সময় ঘরে থাকা মালামাল ও ঘরের বেড়াসহ ঘর ভাঙচুর করে। পরে আমার বাবাকে ঘর থেকে বের করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। রোববার রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

 

 

জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. নিজাম উদ্দিন জানান, মৃত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। পরে তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো। তার মাথায়, পায়ের উরুতে, কপালের ভুরুতে, পিঠে দাঁড়ালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

 

 

থানা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, ওই এনায়েত হোসেনকে কুপিয়ে আহত করার ঘটানায় ওই দিন রাতে তার ছেলে আল-আমীন মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তার মৃত্যুর খবর শুনেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD