পিরোজপুরে খাটের নিচে ৩ শতাধিক ফেন্সিডিল ,আটক ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে খাটের নিচে ৩ শতাধিক ফেন্সিডিল ,আটক ২

পিরোজপুরে খাটের নিচে ৩ শতাধিক ফেন্সিডিল ,আটক ২




পিরোজপুর প্রতিনিধি॥  নগদ ৫ লাখটাকা ও ৩০০ পিস বোতল ফেনসিডিলসহ পিরোজপুর সরকারি সোহরাওর্দী কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি মশিউর রহমান ওরফে শুভকে(৩৫) আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে পিরোজপুর পৌরসভার ঝালকাঠী এলাকার নিজ বাসা থেকে শুভকে ও তার সহযোগী পৌর এলাকার আলামকাঠী এলাকার বাসিন্দা রনজিৎকুমার বসুর ছেলে সঞ্জয় কুসার বসুকেও (৩০) আটক করা হয়।

আটককৃত শুভ পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ছাত্রলীগ মনোনীত প্যানেলে পিরোজপুর সরকারি সোহরাওর্দী কলেজ ছাত্রসংসদের সাবেক ক্রীড়া সম্পাদক। তিনি সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের বড়জালা গ্রামের মৃত আশ্রাফ আলী খানের ছেলে। এর আগে রোববার রাত ৮টা থেকে শুভর বাসা ঘিরে অভিযান চালায় পুলিশ। এসময় তার শয়নকক্ষের খাটের নিচে ৩০৩ বোতল ফেনসিডিল ও আলমারি থেকে ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্দার করা হয়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আচাদ হোসেন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মশিউর রহমান শুভর বাসায় অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ফেনসিডিল এবং পরে আলমারি নগদ টাকা উদ্দার করা হয় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, আটকদের বিরুদ্দে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD