পিরোজপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না মন্ত্রী শ ম রেজাউল করিম Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না মন্ত্রী শ ম রেজাউল করিম

পিরোজপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না মন্ত্রী শ ম রেজাউল করিম




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল ও তার স্ত্রীর জামিন নামঞ্জুরের পর বিচারক প্রত্যাহারের ঘটনায় দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এদিকে তাদের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল সমাবেশও পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন।

এমন পরিস্থিতিতে পিরোজপুর সফর বাতিল করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সাংসদ শ ম রেজাউল করিম। বুধবার ও বৃহস্পতিবার পিরোজপুরে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মন্ত্রী শ ম রেজাউল করিমের। গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রীর একান্ত সচিব আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয়ের সফর বাতিল করা হয়েছে।’

গত মঙ্গলবার আউয়াল ও তার স্ত্রী দুদকের মামলায় পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. আবদুল মান্নান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশের পর আউয়াল ও লায়লার আইনজীবী আদালতে তাদের চিকিৎসা প্রতিবেদন তুলে ধরে হাসপাতালে রেখে চিকিৎসা ও ডিভিশন দেওয়ার আবেদন করেন।

বিচারক ডিভিশনসহ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এর কিছুক্ষণ পর জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নানকে তাৎক্ষণিক বদলি করে যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনের কাছে দায়িত্ব হস্তান্তরের চিঠি পাঠায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বিকেলে আউয়াল ও লায়লা পারভীনের আইনজীবীরা ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনের কাছে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD