পিরোজপুরে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ,আটক ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ,আটক ১

পিরোজপুরে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ,আটক ১

পিরোজপুরে কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগ,আটক ১




নাজিরপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব লড়া গ্রামে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

 

গ্রেপ্তারকৃত প্রশান্ত হাওলাদার (২৫) ওই গ্রামের কালিপদ হালদরের ছেলে।

 

 

কিশোরীর বাবার অভিযোগ, প্রশান্ত হওলাদার বিভিন্ন সময় তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় কিছুদিন আগে বাড়ির সামনের রাস্তা থেকে তার মেয়েকে প্রশান্ত নিজস্ব মোটরসাইকেলে করে অপহরণ করেন। তারপর বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন। পরে মেয়েকে তিনি প্রশান্তর বাড়ি থেকে উদ্ধার করেন।

 

 

ওসি মুনির বলেন, কিশোরীর বাবা তার মেয়েকে ১৬ দিন আটকে রেখে ধর্ষণের মামলা করলে শুক্রবার প্রশান্তকে তারা গ্রেপ্তার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD