পিরোজপুরে কলেজছাত্র নিহত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে কলেজছাত্র নিহত

পিরোজপুরে কলেজছাত্র নিহত

পিরোজপুরে কলেজছাত্র নিহত




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ফুটবল খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার বিকেলে জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী এলাকায় এঘটনা ঘটে বলে জানান বালিপাড়া ইউনিয়নের ১ ওয়ার্ড ইউপি সদস্য কে এম আল শাহরিয়ার।

 

 

নিহত কলেজ ছাত্র সৌরভ খান (১৯) জেলার ইন্দুরকানী উপজেলার সাউদখালী এলাকার রেজাওয়ান খানের পুত্র এবং ইন্দুরকানী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

 

 

নিহত সৌরভের চাচা শওকত খান জানান, বিকেলে সৌরভ স্থানীয় সাঈদী মাদরাসার খেলার মাঠে ফুটবল খেলছিল। খেলার সময় ফুটবলটি মাদরাসা ভবনের ছাদে আটকে গেলে সেটি নামানোর সময় ছাদের পাশের টিনের কক্ষের টিনের ওপর উঠলে সেখানে সৌরভ বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিলে কর্তব্যতক চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, কলেজছাত্র সৌরভকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD