পিরোজপুরে এক শিক্ষকের মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুরে এক শিক্ষকের মরদেহ উদ্ধার

পিরোজপুরে এক শিক্ষকের মরদেহ উদ্ধার

পিরোজপুরে এক শিক্ষকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর সদর থানা পুলিশ প্রকাশ সরকার নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। বুধবার সন্ধ্যার দিকে শহরের এমপির মোড় নামক এলাকার একটি বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

 

নিহত প্রকাশ সরকার খুলনার দাকোপ থানার হরিনটানা গ্রামের প্রফুল্ল সরকারের ছেলে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

 

জানা যায়, প্রকাশ সরকার শহরের এমপির মোড় এলাকার বাসিন্দা ব্যবসায়ী ফায়েজুর রহমানের বাসার ২য় তলায় ভাড়া থাকতেন। শহরের বিভিন্ন স্থানে প্রাইভেট পড়াতেন তিনি। ঘটনার ২/৩ দিন আগে প্রকাশ সরকার ভাসমান তরকারী ব্যবসায়ী আবুল বাশারের কাছ থেকে বাকিতে তরকারী কিনেন।

 

বুধবার বিকেলে ওই তরকারী ব্যবসায়ী পাওনা টাকা নিতে এসে প্রকাশ সরকারের কক্ষের দরজা বন্ধ দেখেন এবং দুর্গন্ধ পান। তিনি বাড়ির মালিককে বিষয়টি জানালে সদর থানা পুলিশকে খবর দেয়া হয়।

 

 

পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বলেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD