পিরোজপুর মাহেন্দ্রচালকের লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পিরোজপুর মাহেন্দ্রচালকের লাশ উদ্ধার

পিরোজপুর মাহেন্দ্রচালকের লাশ উদ্ধার

পিরোজপুর মাহেন্দ্রচালকের লাশ উদ্ধার




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একরাম হোসেন মোল্লা (২৮) নামের এক মাহেন্দ্রচালকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার ভোরে উপজেলার পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কবিরাজ বাড়ি নামক জায়গায় রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

 

একরাম মোল্লা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিপাগলা গ্রামের মোশারেফ হোসেনের ছেলে। ওই ব্যক্তির চাচা মো: জালাল উদ্দিন মোল্লা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাজিব সমদ্দার ফোনে আমাদের জানান একরাম গুরুতর আহত হয়ে মাহেন্দ্রের নিচে পড়ে আছেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD