পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্যদের পূর্ণবাসনের উদ্যোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্যদের পূর্ণবাসনের উদ্যোগ

পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্যদের পূর্ণবাসনের উদ্যোগ

পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্যদের পূর্ণবাসনের উদ্যোগ




তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের পূর্ণবাসন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হয়েছে।

 

বুধবার সকাল ১০টায় পায়রা বন্দর মাল্টিপারপাস অফিস বিল্ডিং মিলনায়তনে ” মডার্ণ অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক ছয় মাস ব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। দুই শিফটে ক্ষতিগ্রস্থ্য পরিবারের ৫০ সদস্য এ প্রশিক্ষণে অংশ নেয়।

 

প্রশিক্ষণের উদ্ধোধন করেন ডরপ’র টিম লিডার জেবা আফরোজ। ডরপ’র ডেপুটি টিমলিডার মাহফুজুল হক মামুনের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর মো.সাখাওয়াত হোসেন খান, মনিটরিং ও ইভানুয়েশন অফিসার মো.রাশেদুজ্জামান, রি-সেটেলমেন্ট অফিসার গোলাম সরোয়ার টিপু, প্রশিক্ষক সেলিম আহমেদ। বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ্য পরিবারের প্রশিক্ষণার্থী শিমুল আখতার ও অহিদুল ইসলাম শাওন। উন্নয়ন সংস্থা ডরপ’র সহযোগীতায় পায়রা বন্দর কর্তৃপক্ষ এ প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে ডরপ’র টিম লিডার জেবা আফরোজ বলেন, ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যদের মডার্ণ অফিস ম্যানেজমেন্ট প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে বিভিন্ন দফতরে চাকুরী সুবিধা প্রদানই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। আগামী ছয় মাসে মোট ১৪৪ কর্মদিবসে এ প্রশিক্ষণের পাশাপাশি ৫০ জনকে ৭২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD