পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রিজ নির্মাণের ৫ বছরেও হয়নি সংযোগ সড়ক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রিজ নির্মাণের ৫ বছরেও হয়নি সংযোগ সড়ক

পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্রিজ নির্মাণের ৫ বছরেও হয়নি সংযোগ সড়ক




পটুয়াখালী প্রতিনিধি॥  পটুয়াখালীর মির্জাগঞ্জে চরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেয়ারের ধন নদীর উপর নির্মিত ব্রিজের কোনো সংযোগ সড়ক নেই। আর এ কারণে এটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। এলজিইডি কর্তৃক ৫ বছর আগে নির্মাণ করা হয়েছিল ব্রিজটি। উপজেলা শহরের যোগাযোগের একমাত্র ব্রিজ হলেও দুইপাশে রাস্তার কোনো সংযোগ না থাকার কারণে বর্ষা কিংবা গ্রীষ্মকালে জনগণের গলার কাঁটা।

স্থানীয়রা জানান, ব্রিজটির দুপাশে সুপারির গাছ দিয়ে সাঁকো বানিয়ে চলাচল করছে এলাকাবাসী। বর্ষার মৌসুমে স্কুল শিক্ষার্থীসহ মালামাল পরিবহনে ভোগান্তিতে পড়তে হয়। দুপাশে রাস্তা না থাকায় ব্রিজটি কোনো উপকারে আসছে না।

মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ আজিমুর রশিদ বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্রিজের দুপাশে মাটি ভরাট করে পথচারীদের চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD