পটুয়াখালীর বাউফলে গুলিসহ আটক ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীর বাউফলে গুলিসহ আটক ১

পটুয়াখালীর বাউফলে গুলিসহ আটক ১

পটুয়াখালীর বাউফলে গুলিসহ আটক ১




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে দুর্ধর্ষ ডাকাত মহসিন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কামাল রাড়ীকে (৫২) আটক করা হয়েছে। বাউফলের তেঁতুলিয়া নদীতে ডাকাতির সময় ৭ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

 

 

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৮-১০ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল তেঁতুলিয়া নদীর মিয়ার চরের মোহনা সুমন সাজ্জাল নামে এক জেলের নৌকায় ডাকাতির সময় ফিরোজ গাজীসহ কয়েক জেলে প্রতিরোধ গড়ে তোলেন। এসময় বৈঠার আঘাতে কামাল রাড়ী নামের এক ডাকাত অস্ত্রসহ নদীতে পরে যায়। তখন অবস্থা বেগতিক দেখে অন্যান্য ডাকাতরা ট্রলারযোগে পালিয়ে যায়। পরে জেলেরা ৭ রাউন্ড সর্ট গানের গুলিসহ কামাল রাড়ীকে আটক করে কালিশুরী আরআরএফ পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। এ ঘটনায় বাউফল থানায় একটি ডাকাতি মামলা রজু করা হয়েছে।

 

আটক কামাল রাড়ী ভোলা সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত মোখলেছ রাড়ীর ছেলে। তার নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি, অস্ত্র ও চুরি মামলা রয়েছে। কামাল রাড়ী দুর্ধর্ষ ডাকাত মহসিন বাহিনীর সেকেন্ট ইন কমান্ড হিসাবে দায়িত্ব পালন করে আসছিল।

 

 

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটক কামাল রাড়ী দীর্ঘ দিন ধরে বাউফলের তেঁতুলীয়া নদীতে ডাকাতি করে আসছিল। তার বাহিনী নৌ- যাত্রীদের সর্বস্ব লুট করে নিত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD