পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণ-চুরির মামলার আসামি গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণ-চুরির মামলার আসামি গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণ-চুরির মামলার আসামি গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষণ-চুরির মামলার আসামি গ্রেফতার




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় চুরির সরঞ্জামসহ শামসুল আলম নামে ধর্ষণ-চুরি-ডাকাতিসহ কয়েকটি মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় স্ক্রু-ড্রাইভার, ছুড়িসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

 

গ্রেফতারকৃত শামসুল আলম ওই উপজেলার মহিপুর সদর ইউনিয়নের নিজামপুরের বাসিন্দা। বৃহস্পতিবার ভোরে পৌরসভার কবি নজরুল ইসলাম সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ভোরে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ শামসুল আলমকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। গ্রেফতারকৃত শামসুল আলমের বিরুদ্ধে ডাকাতি, গণধর্ষণ, চুরিসহ কয়েকটি মামলা রয়েছে।

 

 

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে- কলাপাড়া পৌরশহর ও আশপাশের এলাকায় কয়েকবার চুরির কথা স্বীকার করেছেন গ্রেফতার শামসুল আলম। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD