পটুয়াখালীতে বহিষ্কৃত পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




পটুয়াখালীতে বহিষ্কৃত পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালীতে বহিষ্কৃত পরীক্ষার্থীর বিষপানে আত্মহত্যার চেষ্টা




কলাপাড়া প্রতিনিধি:অসদুপায় অবলম্বনের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে ওই পরীক্ষার্থী।

 

ওই কেন্দ্রের সচিব মুজিবুর রহমান বলেন, নকল বহন করার দায়ে ১০টা ৫৫ মিনিটে উপজেলার কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ইশাত হোসেন নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার তাকে বহিষ্কার করেন।

 

এদিকে মানসিক চাপে বহিষ্কৃত পরীক্ষার্থী ইশাত বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তাকে তাৎক্ষণিক রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

 

কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান রাশেদ বলেন,প্রাথমিক চিকিৎসার পর ইশাত এখন সুস্থ আছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD