পটুয়াখালীতে দ্বিতল বাড়ি বানিয়ে বিপাকে সাহেদ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে দ্বিতল বাড়ি বানিয়ে বিপাকে সাহেদ

পটুয়াখালীতে দ্বিতল বাড়ি বানিয়ে বিপাকে সাহেদ

পটুয়াখালীতে দ্বিতল বাড়ি বানিয়ে বিপাকে সাহেদ




রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিজ অর্থায়নে ঘর নির্মাণ করে বিপাকে পড়েছেন শাহেদ আকন নামের এক ব্যক্তি। নিজ উপার্জনের টাকায় ঘর বানিয়েও এখন রটেছে তিনি মুজিববর্ষের উপহারের দুটি ঘরের নির্মাণসামগ্রী দিয়ে দ্বিতল ঘর বানিয়েছেন। এ নিয়ে প্রশাসনের মুখোমুখিও হতে হয়েছে তাকে।

 

 

সাহেদ আকনের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের গন্ডাদুলা গ্রামে। তিনি ওই গ্রামের জসিম আকনের ছেলে। স্থানীয়রা জানায়, এলাকায় ঘেরে মাছ চাষের পাশাপাশি ঢাকায় কাপড়ের ব্যবসা করেন সাহেদ। প্রায় তিন মাস ধরে নিজ গ্রাম গন্ডাদুলায় একটি দ্বিতল সেমিপাকা ঘর নির্মাণ করেছেন। যার কাজ ৭-৮ দিন আগে শেষ হয়। এর পরপরই গুজব রটে গৃহহীন ও ভূমিহীনদের জন্য দেওয়া সরকারি ঘরের দুটি বরাদ্দ নিয়ে একটি দ্বিতল ঘর করেছেন তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তোলপাড় শুরু হয়। বিষয়টি নজরে এলে সত্যতা যাচাই করতে জেলা প্রশাসক ছুঁটে যান সাহেদের বাড়ির সেই ঘর দেখতে। কিন্তু স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং তথ্য-উপাত্ত যাচাই করে অভিযোগের কোনো সত্যতা পায়নি প্রশাসন।

 

 

এদিকে, অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাতে রাঙ্গাবালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ঘর বানিয়ে বিপাকে থাকা সাহেদ আকন। তিনি বলেন, নিজের উপার্জনের ৬ লাখ ২৯ হাজার টাকা দিয়ে ঘরটি করেছি। একটি পুরনো ঘরের মালামাল কিনেও ঘরে ব্যবহার করেছি। সখের বসে সরকারি ঘরে লাগানো নীল টিন দেখে আমার পছন্দ হওয়ায় আমার ঘরেও সেই নীল রংয়ের টিন ঢাকা থেকে কিনে এনে লাগিয়েছি। কিন্তু আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, এতে আমি যেমন বিব্রত হয়েছি, তেমনি প্রশাসনও। তাই আমি এই অপপ্রচারের তদন্তপূর্বক সুষ্ঠু বিচার চাই।

 

 

মঙ্গলবার দুপুরে সাহেদের বাড়ির ঘর পরিদর্শন শেষে পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, যেখানে ব্যক্তি মালিকানাধীন একটি জমিতে তিনি (সাহেদ) নিজের টাকা দিয়ে ঘরটি করেছেন। অথচ সেটাকে আমাদের প্রকল্পের (মুজিববর্ষের) ঘর হিসেবে তুলে ধরা হয়েছে। সেটি যে একদম সম্পূর্ণ মিথ্যা, সেটিও আপনারা দেখেছেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে কোথাও যদি অসংগতি থাকে আপনারা সাথে সাথে আমাদের জানাবেন। কোথাও কোনো অনিয়ম হোক এটা আমরা মানব না। কিন্তু কোনো অসত্য তথ্য যেন উপস্থাপন না হয় সেটির জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, বিষয়টি শুনে আমরা তাৎক্ষণিক ঘটনার তদন্ত করি। তদন্তে দেখা যায়, সাহেদ আকন নিজ অর্থায়নে একটি সেমিপাকা ঘর করেছেন। নির্মিত গৃহের সাথে মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক দেওয়া গৃহের কোনো সম্পৃক্ততা নেই।

 

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন ও রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, ‘মুজিববর্ষের ঘরের সফল এ কার্যক্রমকে বিতর্কিত করতে একটি মহল উঠে পরে লেগেছে। এটি তাদেরই কাজ। তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে।সুত্র,কালের কন্ঠ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD