পটুয়াখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

পটুয়াখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত




মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. চুন্নু মোল্লা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শুক্রবার (৬ মার্চ) বিকালে উপজেলার সুবিদখালী রাড়ী বাড়ির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চুন্নু মোল্লা বরগুনার বেতাগী উপজেলার সড়িসামুড়ি গ্রামের রহমান মোল্লার ছেলে। অন্যদিকে আহতরা হলো- সোহেল (২২) ও সুরা মনি জান্নাতি ( ৬)। জানা জায়, মোটরসাইকেলে করে চুন্নু মোল্লা, তার স্ত্রী, ছেলে ও নাতনিসহ বরগুনায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকার নিচে পিষ্ট চুন্নু মোল্লা ঘটনাস্থলেই মারা যান। আর আহতদের উদ্ধার করে স্থানীয়রা মির্জাগঞ্জ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাকচালক পলাতক রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD