পটুয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে নারী ইউপি সদস্যের বাড়িতে ‘ডাকাতি’ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে নারী ইউপি সদস্যের বাড়িতে ‘ডাকাতি’

পটুয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে নারী ইউপি সদস্যের বাড়িতে ‘ডাকাতি’

পটুয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে নারী ইউপি সদস্যের বাড়িতে ‘ডাকাতি’




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীরকলাপাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে নারী ইউপি সদস্যের বাড়িতে ঢুকে নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে মর্জিনা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

 

এ সময় তার স্বামী স্কুলশিক্ষক এস এম কামাল উদ্দিনকে বেধরক মারধর করা হয়। এছাড়া ঘরে আলমিরাসহ মালামাল তছনছ করে ফেলে দুর্বৃত্তরা। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

 

ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, তিনি একটি শালিস বৈঠক শেষে বাড়িতে ফেরার পর পরিবারের সকলকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

 

এরপর রাত দুইটার দিকে দুর্বৃত্তরা তার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে ফেলে।

 

 

তার বাড়িতে থাকা নগদ ৪৫ হাজার টাকা, অন্তত সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার, একটি এলএডি টেলিভিশন এবং দুটি মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

 

 

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD