পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতদলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতদলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতদলের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে দেশীয় বিভিন্ন অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বুধবার ভোররাতে মোঃ ইয়াকুব মৃধা (৪০), মোঃ রুহুল আমিন (৪২), মোঃ অসীম ওরফে ওয়াসিম মোল্লা (৪৫)কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ১টি ছোরা, ২টি চাপাতি, ১টি রামদা, ১টি দেশী দা, তালা কাঁটার যন্ত্র ও স্লাইস রেঞ্জ উদ্ধার করা হয়েছে। এদের বাড়ী পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আউলিয়াপুর এলাকায় পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদল থেমে থাকা ট্রাকের কাছ থেকে দৌড়ে পালাতে চেষ্টা করে।

এ সময় তাদের ৩ জনকে হাতে নাতে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে। সম্প্রতি গত ১৫ তারিখ খুলনা শহরে একটি দোকানে ডাকাতি করে তারা।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত ইয়াকুবের নামে ডিএমপি’র গুলশান থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন থানায় তার নামে মোট ০৭ টি চুরি/ডাকাতি মামলা রয়েছে যা বর্তমানে বিচারাধীন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD