পটুয়াখালীতে নিখোঁজের ১০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে নিখোঁজের ১০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

পটুয়াখালীতে নিখোঁজের ১০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার




পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর পশ্চিম আরামবাগ এলাকায় নিখোঁজের ১০ ঘণ্টা পর পাঁচ বছরের শিশু রোহিত সরকারের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোহিত পশ্চিম আরামবাগ এলাকার শ্যামল সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD