নয়নের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ,বিক্ষোভ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নয়নের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ,বিক্ষোভ

নয়নের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ,বিক্ষোভ

নয়নের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ,বিক্ষোভ,voiceofbarishal.com




থানা প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আলোচিত স্কুল ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নের হত্যার ঘটনায় জড়িত খুঁনিদের ফাসিঁর দাবীতে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী মানবন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। আন্দোলন কর্মসুচির অংশ হিসেবে ৩০ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্টান্ডে প্রায় ১ ঘন্টাব্যাপী কর্মসুচি পালন করে।

এ সময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। আসামীদের গ্রেফতারের প্রতিশ্রুতিতে পুলিশের বিশেষ অনুরোধে কর্মসুচী প্রত্যাহার করে নেয়া হয়। এতে অংশগ্রহন করেন শিক্ষক শিক্ষার্থী, ব্যবসায়ী,অভিভাবক নারী-পুরুষসহ ৫ শতাধিক বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ। প্রতিবাদ সভায় বক্তৃতা করেন ইউপি সদস্য বাদল মোল্লা,ইউসুফ হোসেন, কে.বি.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, স্থানীয় মাসুদ হাওলাদার,আবুল মৃধা,মোতালেব হোসেন,মনির সিকদার প্রমূখ।

এ ছাড়াও মানববন্ধনে অংশগ্রহন করেন নিহত ছাত্র’র পিতা সোবাহান হাওলাদার, মাতা রুবি বেগম,দাদা খালেক হাওলাদার, দাদী রুজিনা বেগম সহ জয়শ্রী বন্দরের ব্যবসায়ীরা,অভিবাবকরা এবং বামরাইল এ.বি মাধ্যমিক বিদ্যালয় ও ভরশাকাঠী কে.বি.জি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা স্কুল ছাত্র নয়নকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্ত্রির দাবী জানান। দাবী মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়। নিহত নয়নের বাবা সেবাহান অভিযোগ করেন একটি মহল তাকে নানা ভাবে হুমকি দিচ্ছে মামলা দায়ের করার পর।উল্লেখ্য শনিবার উজিরপুরের স্কুল ছাত্র নয়নকে মুক্তিপন না পেয়ে হত্যা করে লাশ নদীতে নিক্ষেপ করেছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD