নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে - মেজবাহ উদ্দিন ফরহাদ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে – মেজবাহ উদ্দিন ফরহাদ

নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে – মেজবাহ উদ্দিন ফরহাদ




এইচ.এম হেলাল ॥ আমি যদি নির্বাচিত হই, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে ঘোষণা দিয়েছেন বরিশাল ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। গতকাল শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা রিপোর্টার্সে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৮২ সালে বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করি। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হই। আমার সংসদীয় আসনে নদী ভাঙ্গন একটি গুরুতর সমস্যা। আমি চেষ্টা করছি নদী ভাঙ্গন রোধে বিভিন্ন প্রজেক্ট আনার। ইতিমধ্যে হিজলায় একটি প্রজেক্ট প্রি একনেকে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আমাদের গোবিন্দপুর নামে একটি চর রয়েছে। প্রতিবছর এখান থেকে ১০ কোটি টাকা বিভিন্ন ভাবে লোকজন খায়। আমি যদি নির্বাচিত হই তাহলে এই চরের মূল মালিক যাতে এই চর ভোগ করতে পারে সেই ব্যবস্থা করব।

আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমি মনে করি ডাকসু নির্বাচন এক রকম ও সংসদ নির্বাচন আরেক রকম। আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের কোন প্রভাব পড়বেনা বরং বিএনপির প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা ভাবে বিজয়ী হবেন।

এর আগে বিএনপি নেতা মেজবাহ উদ্দিন ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময় সভাটি সঞ্চালণা করেন সাবেক সভাপতি সুশান্ত ঘোষ। এসময় বিআরইউ সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD