নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন




কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। কলাপাড়া নাগরিক উদ্যোগের আয়োজনে শনিবার সকাল ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাগরিক উদ্যোগের আহবায়ক কমরেড নাসির তালুকদার এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান সিকদার,ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ জিসান আলমগীর,
বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কলাপাড়া’ র সদস্য অমল কর্মকার,ব্যাবসায়ী নেতা সৈয়দ মোঃ রাসেল সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা কলাপাড়ায় বিদৎুতের নানা অনিয়মের প্রতিবাদ জানিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানান। এসময় তারা বলেন, তাপবিদ্যুতের জন্য কলাপাড়ার মানুষ বাড়িঘর, মসজিদ, মন্দীর, গোরস্থান সবকিছু দিয়ে তারা বাস্তহারা হয়েছে। তাই এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি কলাপাড়াবাসিকে দিয়ে অন্যত্র বিতরণ করতে হবে। এছাড়াও চলমান এই পরিস্থিতির উন্নতি না হলে,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন তারা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD