নাজিরপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ভিক্ষুকের Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নাজিরপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ভিক্ষুকের

নাজিরপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ভিক্ষুকের




পিরোজপুর প্রতিনিধি॥  পিরোজপুরের নাজিরপুরে শনিবার সন্ধ্যায় পুলিশের মোটরসাইকেল চাপায় মোজাহার হোসেন হাওলাদার (৬০) নামের এক ভিক্ষুকের মৃত্যুহয়েছে। নিহত মোজাহার হাওলাদার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের পুত্র।

ভিক্ষুকের নিজস্ব কোন আবাস স্থান না থাকায় সে উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামে শালিকা নাছিমা আক্তারের বাড়িতে থাকতো। নিহতের স্ত্রী অন্ধ। এ ছাড়া তার ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মিজান নামের এক যুবক জানান, শনিবার সন্ধ্যায় মোটর সাইকেলে করে সাদা পোশাকের ২ পুলিশ সদস্য উপজেলার দীঘিরজান বাজার থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলো।

এ সময় ওই ভিক্ষুক উপজেলা সদর থেকে হেটে চিথলিয়া যাওয়ার পথে পাতিলাখালী প্রাইমারী স্কুলের সামনে এলে পুলিশের মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ মোজাহার রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা ও ওই দুই পুলিশ সদস্য আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ও কর্তব্যরত চিকিৎসক ডা. রতন কুমার ঢালী জানান, আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার ২/১ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম মুনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ রাস্তা পার হবার সময় পুলিশের গাড়িতে থাক্কা লাগলে হাসপাতালে নেবার পর তার মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD