মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাঁড়িয়েছে প্রশাসন।
সোমবার দুপুর ১২টার দিকে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বরিশাল জেলা নরসুন্দর কল্যাণ ইউনিয়নের ২০০ জন কর্মহীনকে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমানসহ আরও অনেক।
Leave a Reply