নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পিরোজপুরে দুই মন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পিরোজপুরে দুই মন্ত্রী

নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পিরোজপুরে দুই মন্ত্রী




স্টাফ রিপোর্টার: পিরোজপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।গতকাল শুক্রবার স্পিডবোটযোগে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাথে ছিলেন।ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নদী ভাঙনের শিকার নদী তীরবর্তী মানুষের ভোগান্তির কথা শোনেন এবং এসব এলাকায় বাধ নির্মাণের আশ্বাস দেন মন্ত্রী।

এর আগে সকালে পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছান দুই মন্ত্রী। পরবর্তীতে সেখান থেকে পিরোজপুরের বলেশ্বর নদীর খেয়াঘাট পরিদর্শন করেন। এই নদীর পাড়ে একটি শহর রক্ষা বাধ নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী।হুলারহাট বন্দর থেকে স্পিডবোটযোগে কালিগঙ্গা ও সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এরপর শ্রীরামকাঠিতে ভাঙনে ক্ষতিগ্রস্থ মানুষের কথা শোনেন পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং দ্রুত তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD