নদী পথে ঘরমুখো যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমনের লক্ষ্যে লঞ্চ মালিকদের সাথে মতবিনিময় সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নদী পথে ঘরমুখো যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমনের লক্ষ্যে লঞ্চ মালিকদের সাথে মতবিনিময় সভা

নদী পথে ঘরমুখো যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমনের লক্ষ্যে লঞ্চ মালিকদের সাথে মতবিনিময় সভা

নদী পথে ঘরমুখো যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমনের লক্ষ্যে লঞ্চ মালিকদের সাথে মতবিনিময় সভা




এম. কে. রানা॥ পবিত্র ঈদ-উল আয্হা উপলক্ষে নদী পথে ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ভ্রমনের লক্ষ্যে লঞ্চ মালিকদের সাথে মতবিনিময় সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

 

আজ মঙ্গল বার (২১ জুলাই) দুপুরে উপ পুলিশ কমিশনার (দক্ষিন) জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এর নির্দেশনায় কোতয়ালী মডেল থানায় বরিশাল লঞ্চ মালিকদের সাথে অনুষ্ঠিত সভায় বরিশাল বিআরটিএ এর যুগ্ম পরিচালক মোঃ আজমল হুদা মিঠু সহ বরিশালের সকল লঞ্চ মালিকদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সভায় চলমান বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও স্বাস্থ্যবিধি অনুসরন করে বরিশাল মহানগরীসহ বিভাগের ৬ জেলায় আসন্ন ঈদ উপলক্ষে বাড়ী ফেরা নাগরিকদের ভ্রমন নিরাপদ করতে লঞ্চ মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।

 

প্রতিটি লঞ্চ জীবানুনাশক স্প্রে সহ টানেল স্থাপন, সিসি ক্যামেরার আওতায় আনাসহ যাত্রীদের মধ্যে নিরাপদ দুরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

 

তাছাড়া যাত্রীরা যার যার ডান দিক দিয়ে চলাচল বাধ্যতামূলক করা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট,বয়ার ব্যবস্থা করাসহ জাহাজ সাবধানতার সাথে চালানোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

এছাড়া নৌ পথে প্রতিযোগিতা বা ওভারটেকিং না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়।অপরদিকে লঞ্চে মাইকের ব্যবস্থা, পল্টুনে ফায়ার সার্ভিস এর এ্যাম্বুলেন্স, মেডিকেল টিম এর ব্যবস্থা রাখার জন্য আলোচনা করা হয় সভায়।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল, কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম, নৌ থানার ওসি মোহাঃ আব্দুল্লাহ আল মামুনসহ কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ. আর. মুকুল পিপিএম- সেবা ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD