নগরীর শায়েস্তাবাদ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর শায়েস্তাবাদ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে

নগরীর শায়েস্তাবাদ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে

নগরীর শায়েস্তাবাদ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর শায়েস্তাবাদ থেকে খেয়া পারাপারকালে করইতলা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ মনির হাওলাদারের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত মনির মৃগী রোগী ছিলেন। সে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চরকেউটিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে।

 

 

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় ঘোষ জানান, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে টুঙ্গিবাড়িয়া যাওয়ার জন্য খেয়ায় ওঠে মনির। খেয়াটি মাঝ নদীতে যাওয়ার পর সে মৃগী রোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে যায়।

 

 

স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। তারা আসার আগেই সকাল পৌনে ৯টায় একই স্থান থেকে মনিরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD