নগরীর শরীফ বাড়িতে অগ্নিকান্ড,পুড়ল ১৫টি ঘর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরীর শরীফ বাড়িতে অগ্নিকান্ড,পুড়ল ১৫টি ঘর

নগরীর শরীফ বাড়িতে অগ্নিকান্ড,পুড়ল ১৫টি ঘর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের বটতলা এলাকায় আগুনে পুড়ে গেছে ১৫টি মতো কাঠের ছোট ঘর। তবে এই অগ্নিকান্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সোমবার (০২ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরের বটতলা এলাকার শরীফ বাড়িতে ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্র জানায়, ওই বাড়ির ছোট একটি কাঠের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আবার কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে সু-নির্দিস্ট তথ্য জানাতে পারেননি কেউ। কাঠের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ঘরগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে একেএকে ওই বাড়িতে থাকা ঘরগুলোর মধ্যে ১৫টির মতো ঘর পুড়ে যায়। শরীফ বাড়ির বাসিন্দারা নিম্নবিত্ত শ্রেনীর

পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ভাড়াটিয়ারা বসবাস করছেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, নির্দেশনা মোতাবেক মহানগরীর ৭টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। প্রায় অর্ধ ঘন্টার মধ্যে তারা আগুন নিয়ন্ত্রন করেন। অপরদিকে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের সহকারী কমিশনার মোঃ রা‌সেল জানান, ঘটনাস্থলের আইন শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করেন। হতাহতের কোন ঘটনা ঘটেনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD