বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, জীবনকে ভালবাস মাদক থেকে দুরে থাক, এ স্লোগান সামনে রেখে বরিশাল নগরীর রুপাতলী ধানগবেশনা রোডে ২৪ নং ওয়ার্ডে ৪৭ নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বরিশাল নগরীর রুপাতলী ধানগবেশনা রোডে২৪ নং ওয়ার্ডে৪৭ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ জাকারিয়া রহমান।
উদ্বোধন শেষে তিনি বলেন, অপরাধ দমন এবং পুলিশী সেবা বাড়িতে বাড়িতে পৌছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগন দ্রুত যেন পুলিশী সেবা পায় এবং অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম (পিপিএম) ওসি কোতোয়ালী ও মোজাম্মেল হক ওসি অপারেশন কোতোয়ালী এবং সংশ্লিষ্ট বিট অফিসার, কমিউনিটি পুলিশের উপদেষ্টা ওয়ার্ড কাউন্সিলর শরীফ মোঃ আনিছুর রহমান, কমিউনিটি পুলিশের উপদেষ্টা মোঃ নাজমুল হূদা সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগ, সাবেক সেনা সদস্য শহীদুল আলম,ফজলু শরীফ সদস্য মহানগর আ লীগ, মোঃ মাহবুবুল আলম সাবেক সভাপতি ওয়ার্ড আওয়ামী লীগ, এ এস এম মইনউদ্দীন খান আয়ুব সাবেক কাউন্সিলর ২৪ নং ওয়ার্ড, বীর মুক্তিযোদ্ধা আঃ রশীদ আকন সহো সর্বস্তরের সুুশীল সমাজের প্রতিনিধিগণ।
Leave a Reply