নগরবাসীর নজর কেড়েছে ই-সপ বরিশাল Latest Update News of Bangladesh

রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নগরবাসীর নজর কেড়েছে ই-সপ বরিশাল

নগরবাসীর নজর কেড়েছে ই-সপ বরিশাল

বরিশাল
বরিশাল




আমিনুর রহমান শামীম॥ করোনা মহামারিতে অন্যান্য দেশের মত বাংলাদেশের মানুষও ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পেতে গৃহবন্দী। সামাজিক দূরত্ব ও সচেতনতার কারণে পরিবারের অনেক নিত্যপ্রয়োজনীয় সামগ্রীই ইচ্ছা স্বত্বেও সংগ্রহ করতে পারছেন না। এরই ধারাবাহিকতায় বরিশালে ব্যক্তিগত উদ্যোগে চালু হয়েছে অনলাইন বাজার। এর নাম দেয়া হয়েছে “ই-সপ বরিশাল।”

 

 

ই-সপ বরিশালের স্লোগান হচ্ছে, করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখুন, ঘরে থাকুন। চাষিদের বাঁচাতে তাদের উৎপাদিত পন্য সরাসরি জমি, খামার কিংবা পুকুর থেকে শহরের ঘরে ঘরে ন্যায্যমূল্যে পৌঁছে দেয়াই ই-সপের লক্ষ্য।

 

 

ইতিমধ্যে বরিশাল মহানগরীতে ই- সপের কর্মকাণ্ডে মানুষের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। জনপ্রিয় হয়ে উঠেছে বরিশালের অনলাইন বাজার ই-সপ বরিশাল। চাল, ডাল, তেল, আটা, ময়দা, বিস্কুট, চা, কাঁচা বাজার, মাছ, মাংস, দুধ, ডিম, নিত্যপ্রয়োজনীয় পণ্য, বেবি ফুড, গ্যাস সিলিন্ডার সহ ইত্যাদি নিত্যনতুন পণ্যসামগ্রী যা নিজস্ব পরিবহণে ২ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে সুনাম অর্জন করেছে।

 

 

ই- সপের স্বত্বাধিকারী মোঃ রিফাত ইমরান ( মোবাইল ০১৭৯১৮৮৮০৮১) এর https://m.facebook.com/eshopbarishal/ পেজটিতে পণ্যসামগ্রী ও মূল্য তালিকা বাজার মূল্যেই রয়েছে।

 

 

তিনি জানান, এই করোনা মূহুর্তে দেশ যখন লকডাউন থাকছে, মানুষ যখন ঝুঁকির মধ্যে বাজার করতে যাচ্ছে; ঠিক সেই মূহুর্তে বাড়িতে বসে অর্ডার করার ২-৩ ঘন্টায় মধ্যেই ই-সপের কর্মীরা নিজেরা সুরক্ষিত থেকে, নিজস্ব পরিবহনে স্বাস্থ্যসম্মত ও সতেজ খাদ্য কিংবা পণ্যটি পৌঁছে দিচ্ছে গ্রাহকের দরজায় ।

 

 

তিনি আরও জানান, পণ্যটি সম্পূর্ণ ফ্রিতে ক্রেতার বাড়িতে পৌছে দিচ্ছি ।এবং সর্বোচ্চ কম দামে এই পণ্যগুলো ক্রেতার দ্বারে বিক্রয় করছি । ই-সপ বরিশালে প্রয়োজনীয় বাজারের কথা জানানো মাত্র সেই বাসায় চলে যাবে বাজার।

 

তিনি আরো জানান প্রতিদিন বিভিন্ন মহল্লায় চলে যাবে ই-সপের নিজস্ব পরিবহন । এক থেকে দুই ঘন্টা অবস্থান করে মাইকে আহ্বান জানানো হবে । ক্রেতারা যার যা প্রয়োজন ন্যায্যমূল্যে ও বাজার থেকে কম মুল্যে কিনবেন নানা রকম সবজি, মাছ, মাংস। করোনা সংক্রমণরোধে মানুষকে ঘরে রাখার জন্যই এই উদ্যোগ নিয়ে করোনা যুদ্ধে অংশ গ্রহণ করেছে ই-সপ বরিশাল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD