নকল ব্যাটারি বিক্রির দায়ে ভোলায় জরিমানা Latest Update News of Bangladesh

সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নকল ব্যাটারি বিক্রির দায়ে ভোলায় জরিমানা

নকল ব্যাটারি বিক্রির দায়ে ভোলায় জরিমানা




স্টাফ রিপোর্টার:ভোলায় নিম্নমানের ব্যাটারির গায়ে বিভিন্ন ব্রান্ডের কোম্পানির লোগো লাগিয়ে বিক্রির অপরাধে জাকির ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর একটার দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরে আলম সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাকির ট্রেডার্সের মালিক মো. জাকির হোসেনকে এ জরিমানা করেন।

অভিযোগ আছে, ভোলা শহরের উকিলপাড়ার মেসার্স জাকির ট্রেডার্সের মালিক দীর্ঘদিন ধরে ঢাকা থেকে নিম্নমানের অটোররিকশা ব্যাটারি এনে বিভিন্ন ব্রান্ডের কোম্পানির লোগো লাগিয়ে বিক্রি করে আসছেন।

এমন খবরে ভোলা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে মঙ্গলবার দুপুরের দিকে র‌্যাবের একটি টিম অভিযান চালানো হয়। এ সময় মেসার্স জাকির ট্রেডার্স থেকে নিম্নমানের প্রায় শতাধিক ব্যাটারি জব্দ করা হয়। পরে দোকান মালিক মো. জাকির হোসেন জব্দকৃত ব্যাটারিতে লাগোনো লোগো তুলে ঢাকায় কোম্পানির কাছে ফেরত পাঠানোর শর্তে সেগুলো ফেরত দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরে আলম সিদ্দিকী জানান, মেসার্স জাকির ট্রেডার্সে দীর্ঘদিন ধরে নিম্নমানের ব্যাটারিতে অন্য কোম্পানির লোগো ব্যবহার করে বিক্রি করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এজন্য তাকে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD