ধর্ষনকারীদের আইনি সহয়তা দেবে না বরিশাল আইনজীবী সমিতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ধর্ষনকারীদের আইনি সহয়তা দেবে না বরিশাল আইনজীবী সমিতি

ধর্ষনকারীদের আইনি সহয়তা দেবে না বরিশাল আইনজীবী সমিতি

ধর্ষনকারীদের আইনি সহয়তা দেবে না বরিশাল আইনজীবী সমিতি




নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে শিশু ও নারী ধর্ষনকারীদের আইনি সহয়তা না দেওয়ার অনুরোধ জানিয়ে জেলা আইনজীবি সমিতির কাছে স্মারক লিপি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১টার সময়ে খেলাঘর বরিশাল জেলা কমিটির পক্ষে এ স্মারক লিপি দেওয়া হয়। স্মারক লিপিটি গ্রহন করেছেন জেলা আইনজীবি সমিতর সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট কায়ুম খান কায়সার।

 

স্মারক লিপিতি উল্লেখ করা হয়, দেশব্যাপী অব্যহতভাবে শিশু ও নারী ধর্ষনের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বর্তমান সরকার ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষনা করেছেন। সর্ব সাধারন এই অব্যহত ধর্ষন ঘটনার প্রতিবাদে ঘৃনা প্রকাশসহ শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে সংবেদনশীল অবস্থান গ্রহনে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহবান জানিয়েছেন।

 

সেই ধারাবাহাকিতায় জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের পক্ষ থেকে শিশু ও নারী ধর্ষনের ঘটনায় আসামী পক্ষে কোন আইনজীবী নিয়োগ না দেয়ার জন্য অনুরোধ করা হয়। আইনজীবি সমিতির মাধ্যমে ইতিবাচ উদ্যোগ গ্রহন করলে শিশু ও নারীর পথচলাকে সুগম করবে।

 

এ সময়ে উপস্থিত ছিলেন, খেলাঘর কেন্দ্রয়ী কমিটির সভাপতি মন্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে, বরিশাল জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারন সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, সাবেক সাধারন সম্পাদক শুভঙ্কর চক্রবর্ত,কাজী সেলিনা, নিগার সুলতানা হনুফা, সম্পাদক মন্ডলীর সদস্য মঈনুল ইসলাম সবুজ, সুব্রতপাল বাপ্পী, পারভীজ বেগম, সদস্য মুন্নাসহ আইনজীবি সমিতির সদস্য এ্যাড. বিশ্বনাথ দাস মুন্সি, এ্যাড. নিতাই চন্দ্র প্রমূখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD