দেড় কোটি টাকার ইয়াবাসহ উজিরপুরের জামাল ও ৩ মাদক ব্যবসায়ী আটক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




দেড় কোটি টাকার ইয়াবাসহ উজিরপুরের জামাল ও ৩ মাদক ব্যবসায়ী আটক

দেড় কোটি টাকার ইয়াবাসহ উজিরপুরের জামাল ও ৩ মাদক ব্যবসায়ী আটক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে ৪৭ হাজার ৩২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব -১১। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। শনিবার (২১ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবাসহ ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল, বরিশাল জেলার উজিরপুর উপজেলার মশাং গ্রামের মোঃ জামাল হোসেন খান (৩১), মো.তানভীর হাসান (৩৪), মো. শফিকুল ইসলাম (২০) ও মো.জামাল উদ্দিন (৩২)। গত শনিবার (২১ মার্চ) দুপুরে র‌্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার এ সকল তথ্য নিশ্চিত করেন।

 

 

 

র‌্যাব-১১ এর অধিনায়ক লে.কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপনসূত্রে খবর পেয়ে একটি আভিযানিক দল মদনপুর রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। রাত আড়াইটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশনে থামে এবং মাইক্রোবাস থেকে ২টি পোটলা গ্রহণ করার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ জামাল খান ও তানভীরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

 

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাবের মাইক্রোবাসসহ শফিকুল ইসলাম ও জামাল উদ্দিন নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে মাইক্রোবাসটি তল্লাশি করে পেছনের শাটার দরজার প্যাডের ভিতরে রাখা আরো ৩৭ হাজার ৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কক্সবাজার থেকে মাইক্রোবাসে কৌশলে ইয়াবা পাচার করে আসছে এবং তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD