দেশের বড় ম্যুরাল এটিই Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




দেশের বড় ম্যুরাল এটিই

দেশের বড় ম্যুরাল এটিই

দেশের বড় ম্যুরাল এটিই




শামীম আহমেদ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকে অতি আদরে ঠাঁই নিয়েছেন তারই সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুজনের মুখেই হাসির ঝিলিক। এ যেন বাবা-মেয়ের নির্মল স্নেহের ছবি। বরিশাল শহরের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এমন অবয়বেই নির্মাণ করা হয়েছে দেশের সবচেয়ে বড় ম্যুরাল।

 

 

বরিশাল সিটি কর্পোরেশনের অনুদানের টাকায় ম্যুরালটি নির্মাণের উদ্যোগ নেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

 

 

এরইমধ্যে ম্যুরালটিকে নিয়ে বরিশালবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। মেয়রকে প্রশংসিত করে ফেসবুকে অনেকে পোস্ট করেছেন।

 

 

ম্যুরালের সামনের মূল ভিত্তির উচ্চতা ৫০ ফুট, প্রস্থ ৪০ ফুট। এর নকশা তৈরি করেছেন ঢাকার চারুকলার একটি দল। চিত্রটির রূপ দিয়েছেন চারুকলার শিল্পী রুদ্র। ম্যুরালের পেছনে রয়েছে সবুজ ও লালের মিশ্রনে জাতীয় পতাকার প্রতিকৃতি।

 

 

ম্যুরালটি ইতিহাস-ঐতিহ্যের মুক্তিযুদ্ধের চেতনায় বরিশাল শহরকে জাগিয়ে তুলেছে। এখন বরিশালের নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি পর্যটকরাও এটি দেখতে আসছেন।

 

 

শহরের শহিদ মিনার এলাকায় নির্মিত ম্যুরালটি দেখার জন্য অনেকেই আসছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন।

 

 

শিল্পী রুদ্র বলেন, বিদেশি উন্নতমানের টাইলসের বিভিন্ন রঙের টুকরা দিয়ে এটি চিত্রায়িত করা হয়েছে। চারজন সহযোগীকে নিয়ে দীর্ঘ ৪৫ দিন রাত-দিন পরিশ্রম করে এর নির্মাণকাজ করছি। আরো ১৫ দিনের মতো লাগবে।

 

 

তিনি আরো বলেন, এটিই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল। এর আগে এত বড় ম্যুরাল অন্য কোথাও নির্মাণ করা হয়নি। ম্যুরালটি করা হয়েছে রঙিন। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু বেঁচে আছেন। এ ম্যুরালের মধ্যে তাকে আরো প্রাণবন্ত করা হয়েছে। নতুন প্রজন্মের সন্তানরা ম্যুরালটি দেখে বঙ্গবন্ধুর প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হবে।

 

 

প্রতিবছর বঙ্গবন্ধুর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে ম্যুরালের পাদদেশে হাজারো মানুষ সমবেত হবেন। তারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা এ ম্যুরালের সৌন্দর্য রক্ষার জন্য সব সময় আন্তরিক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD