দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী




চট্টগ্রাম প্রতিনিধি ॥ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি বাজারেও পড়লেও জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে এবং জাতীয় চাহিদা পূরণে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, এপ্রিল ও মে মাসে জ্বালানির কোনো ঘাটতি হবে না। একই সঙ্গে জুন মাসের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে অতিরিক্ত মজুত নিশ্চিত করার কাজ চলছে।

প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সরকার বহুমুখী উৎস থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়াসহ কয়েকটি দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শোধনাগারের উৎপাদন বৃদ্ধি পায় এবং বাজারে সরবরাহ স্থিতিশীল থাকে।

জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, বর্তমানে দেশে অকটেন ও পেট্রোলের মজুত অন্তত দুই মাসের জন্য যথেষ্ট। তার দেওয়া হিসাব অনুযায়ী, দেশে ডিজেল রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১ টন এবং ফার্নেস ওয়েল ৭৭ হাজার ৫৪৬ টন।

এদিকে ইরানে হামলার পর আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দেশে জ্বালানি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। মার্চ মাসের শুরুতে পেট্রোল ও অকটেনের বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করলেও পরে তা তুলে নেওয়া হয়।

বর্তমানে বাজারে সরবরাহ গত বছরের বিক্রির ধারা অনুযায়ী সমন্বয় করে পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কজনিত চাহিদা বাড়লেও সরকারি মজুত ও আমদানি পরিকল্পনা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD