তুচ্ছঘটনাকে কেন্দ্র করে নাজিরপুরে ৩জনকে পিটিয়ে আহত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তুচ্ছঘটনাকে কেন্দ্র করে নাজিরপুরে ৩জনকে পিটিয়ে আহত

তুচ্ছঘটনাকে কেন্দ্র করে নাজিরপুরে ৩জনকে পিটিয়ে আহত

তুচ্ছঘটনাকে কেন্দ্র করে নাজিরপুরে ৩জনকে পিটিয়ে আহত




পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের নাজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রঞ্জন হালদার (৫৫) তার স্ত্রী শিখা রানী মিস্ত্রী (৪৬) ও পুত্র শিশির হালদার (১৮) কে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতদের প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে শিশির ও তার মা শিখাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরন করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে গত কাল ৯ আগস্ট সকালে উপজেলা শাঁখারীকাঠী ইউনিয়নের ষ্ট্যান্ড সংলগ্ন বকুলতলা এলাকায়। স্থাণীয় প্রত্যক্ষদর্শী কবিতা রানী হালদার জনান, ওই দিন সকালে স্থাণীয় রঞ্জন হালদারের সাথে একই বাড়ির দীপক হালদারের পুত্র দুলাল হালদারের গরুর গোবর ফেলা নিয়ে কথা কাটাকাটি হয়।

 

একপর্যায়ে দীপক হালদার ও তার পুত্র দুলাল হালদার, রঞ্জন হালদারকে পিটিয়ে আহত করে। এ সময় তার ছেলে শিশির ও স্ত্রী শিখা ওই মার-ধরের ঘটনায় বাধা দিতে আসলে তাদেরও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত দিপক হালদার জানান, খালের ঘাটে গরুর গোবর ফেল নোর প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে। তাদের লোকজনের ঠেলা-ঠেলিতে তারা আহত হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শুভ ওঝা জানান, গুরুতর আহত শিশির ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

এ ব্যাপারে থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান,  কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD