তরুনীকে ধর্ষণের দায়ে মেহেন্দিগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




তরুনীকে ধর্ষণের দায়ে মেহেন্দিগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

তরুনীকে ধর্ষণের দায়ে মেহেন্দিগঞ্জে যুবকের যাবজ্জীবন কারাদন্ড




নিজস্ব প্রতিবেদক: বরিশালের মেহেন্দিগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুনীকে ধর্ষনের দায়ে সামসুল আলম (৩২) নামক একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছর কারাদন্ডের আদেশ দেয়া হয়। বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক শামীম আহম্মেদ আজ সোমবার এ রায় দেন।

দন্ডিত সামসুল আলম পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় দেয়া হয়। সে মেহেন্দিগঞ্জ উপজেলার খন্তাখালী গ্রামের বাসিন্দা। ধর্ষিতা তরুনী বিলকিস বেগম একই উপজেলার রাজাপুর গ্রামের অশোক আলী রাঢ়ীর মেয়ে। ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর তিনি ধর্ষনের শিকার হন। বিলসিক বেগম নিজেই বাদী হয়ে সামসুল আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, সামসুল আলম দীর্ঘদিন যাবত বিয়ের প্রভোলন দেখিয়ে তরুনী বিলকিস বেগমকে উক্তত্ত করে করছিল। ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর সে তরুনীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। এ ঘটনায় তরুনী বাদী হয়ে একই বছরের ২৩ নভেম্বর মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশী তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সামসুল আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD