মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় অটোরিকশা চালক আয়নাল হক, তার স্ত্রী খুকু মনি ও তাদের তিন বছরের শিশু আশফিয়ার হত্যার প্রধান আসামি অলি ও রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে গ্রেফতারদের নিয়ে উপজেলার ধানীসাফা গ্রামে ডাকাতি ও হত্যায় ব্যবহৃত মালামাল উদ্ধার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার ওসি আ. জ. মো.মাসুদুজ্জামান জানান, শনিবার রাতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ব্যাপারে প্রেস ব্রিফিং দেয়া হবে।
গত ৩১ জুলাই সকালে উপজেলার ধানীসাফা গ্রামের একটি বসত ঘর থেকে হাত বাঁধা অবস্থায় জুলন্ত অটোরিকশা চালক আয়নাল, তার স্ত্রী খুকু মনি ও তাদের একমাত্র কন্যা শিশু আশফিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply