টানা বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




টানা বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত

টানা বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত

টানা বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত




নিজস্ব প্রতিবেদক॥ সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে বরিশালের কীর্তনখোলা নদীতে পানি বেড়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের বহু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে বসতঘর, ফসলের ক্ষেত ও মাছের ঘের। এতে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ।

 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর গেলো ২৪ ঘণ্টায় বরিশালে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

 

আবহাওয়া অফিস বলছে, বরিশালে কখনও মুষলধারে, কখনও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এসময় স্থানীয় নদীবন্দরে ১ নম্বর সর্তকসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

 

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রভাবে বরিশালে গত দুইদিন ধরে বৃষ্টি হচ্ছে। আগামী দুইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

 

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মাসুম জানান, বুধবার সকালে বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD